মুক্তির দুই দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সালমান খানের ‘টাইগার থ্রি’। প্রথম দিন ৪৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি, যা এই অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং।
জানা গেছে, দ্বিতীয় দিনে সব ভাষা মিলিয়ে ৫৭.৫০ কোটি আয় করেছে। সব মিলিয়ে দুই দিনে ছবির আয় হয়েছে ১০২ কোটি।
এর আগে সালমানের ‘ভারত’ প্রথম দিন আয় করেছিল ৪২.৩০ কোটি। ‘প্রেম রতন ধন পায়ো’র প্রথম দিনের আয় ছিল ৪০.৩৫ কোটি রুপি। ‘টাইগার থ্রি’ দিয়ে নতুন রেকর্ড গড়লেন বলিউড ভাইজান।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। ২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’। স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। ছবিতে জুটি বেঁধেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ভিলেন হিসেবে দেখা গেছে ইমরান হাশমিকে।
এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখ খান ও হৃতিক রোশনকেও।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
