বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম

বগুড়ার দুঁপচাচিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে দুঁপচাচিয়ার চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির ছাতনী ঢেকড়া এলাকার হোসেন আলীর ছেলে শাকিল আহমেদ (২৪) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে সজিব হোসেন (২৩)। এ ঘটনায় আহত হয়েছেন ওই এলাকার হেলাল উদ্দিনের ছেলে মাহবুব হোসেন (২৩)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবকেরা মোটরসাইকেল যোগে বগুড়া থেকে সান্তাহার যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর আহত মাহবুব হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়ার হাসপাতালে পাঠানো হয়।

দুঁপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থল পরির্দশন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শমিজেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত