মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ রূপান্তরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে।
মঙ্গলবার দিনগত রাতে মিরপুর ১০ এ জ্যামে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে ৩টি সিট পুড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন-মোঃ হাফিজুর রহমান(৩৫) শহীদুল ইসলাম(২০) ও মোঃ শামীম (৪৫) ।
আসামিদের জিজ্ঞাসাবাদ আব্যহত আছে।
ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১ নম্বরের বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এ নিয়ে অবরোধের আগের রাতেই রাজধানীতে তিন বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেলো।
এদিকে একদিন বিরতির পর বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে পঞ্চম ধাপে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে বিএনপি-জামায়াতের। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের এ আন্দোলনে শরিক দলগুলোও অংশ নিচ্ছে।
