ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ভারত

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০২:২০ পিএম

২০১৯ বিশ্বকাপের পর এবারও বৈশ্বিক আসরের সেমিফাইনালে দেখা হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের। চার বছর আগে শেষ চারের লড়াইয়ে ভারতকে হারিয়ে দিয়েছিল কিউইরা। এবারও সেই জয়ের পুনরাবৃত্তি করতে চাইবে তারা। তবে এবারের টুর্নামেন্টটি হচ্ছে ভারতের মাটিতে। তাই স্বাগতিকদেরও লক্ষ্য থাকবে গত আসরের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি ফাইনালে জায়গা করে নেওয়া।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু ভারত ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস ভাগ্য পাশে পেয়েছেন রোহিত শর্মা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক।

দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত