‘চোকার্স’ তকমা সরাতে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ১৯৯৯ বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে আলোচনা হয় এখনও। ওই ম্যাচে অবিশ্বাস্যভাবে হারের পর প্রোটিয়াদের নামের পাশে ‘চোকার্স’ তকমা সেঁটে যায় আরও ভালো করে। আরেকটি সেমিফাইনালে এবার অজিদের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। তাদের সামনে সুযোগ নামের পাশ থেকে ‘চোকার্স’ শব্দটি সরানোর।

অস্ট্রেলিয়া অপেক্ষায় আরেকটি ফাইনালে জায়গা করে নেওয়ার। এখন পর্যন্ত পাঁচবার শিরোপা জেতা দলটি সবশেষ ১২ আসরের সাতটিতে খেলেছে ফাইনাল।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের নকআউট পর্বের ম্যাচটি হচ্ছে কলকাতার ইডেন গার্ডেনসে। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু মাঠের লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে কয়েন ভাগ্য পাশে পেয়েছেন টেম্বা বাভুমা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোটজে, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ,  স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত