দোকান থেকে বাড়ি ফেরা হলো না রিদওয়ানের

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. রিদওয়ান (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বড়বিল এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিদওয়ান ওই এলাকার নাজির হোসেনের ছেলে। মরিচ্যা বাজারে তার একটি সাউন্ড সিস্টেমের দোকান ছিলো।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, সকালে দোকান থেকে মোটরসাইকেলে চালিয়ে বাড়ি যাচ্ছিল রিদওয়ান। এ সময় ঘটনাস্থলে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা দ্রতগামী একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে সে গাড়ি থেকে পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত