সংবিধান অনুযায়ী আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে : ডিএমপি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

সংবিধান অনুযায়ী আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে, তাদের নির্দেশ মতো কাজ করে দেব জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকালীন যে ধরনের নিরাপত্তাব্যবস্থা দরকার, বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে সে কার্যক্রম চলবে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন থেকে যে কাজগুলো করতে বলবে তা আমরা করবো। এছাড়া যেসব জায়গা নিরাপদ রাখার জন্য বলবে প্রতিটা জায়গায় আমাদের আলাদা নিরাপত্তা প্রোগ্রাম থাকবে। 

মহিদ উদ্দিন বলেন, বাসে আগুন ঠেকাতে ৩০টি জায়গায় আমাদের পুলিশ দায়িত্ব পালন করছে। রাজধানীতে ছোটবড় ৫০০টি মোড় রয়েছে। সব জায়গায় তো আর পুলিশ থাকতে পারবে না, তাই একেক বার একেক জায়গায় তারা দায়িত্ব পালন করছে। 

তিনি আরও বলেন, ঢাকায় ৪-৫ হাজার বাস চলাচল করে, লাখ লাখ যানবাহন রয়েছে। এর মধ্যে কিছু যানবাহন যত্রতত্র পার্কিং করা থাকে। অরক্ষিতভাবে অনেক জায়গায় যে গাড়িগুলো থাকে, নাশকতাকারীরা এ সুযোগটা নেয়। তবে নাশকতা যেটি করেছে, সেটা তাদের প্রচেষ্টা বা উদ্যোগের চেয়ে কম। তবে চোরাগোপ্তা হামলার শতভাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত চ্যালেঞ্জ। আমাদের পক্ষ থেকে ২৪ ঘণ্টাই ডেপ্লয়মেন্ট করা থাকে। আমাদের সব অফিসাররাও চেষ্টা করছে নাশকতা মিনিমাইজ করার জন্য।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত