আদম তমিজিকে গ্রেপ্তারে অভিযান চলছে: র‌্যাব

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেরসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

এর আগে, বৃহস্পতিবার রাতে আদম তমিজীকে গ্রেপ্তার করতে তার গুলশানের বাসা ঘিরে রেখেছিল র‍্যাব।

কিন্তু তিনি আত্মহত্যার হুমকি দেওয়ায় গ্রেপ্তার না করেই ফিরে এসেছিল র‍্যাব সদস্যরা। তবে তার বাসাটি এখনও র‌্যাবের নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে খন্দকার আল মঈন জানান, আদম তমিজির বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে একটু সময় লাগলেও আইনের আওতায় আনা হবে। তাকে গ্রেপ্তারে গোয়েন্দারাও কাজ করছে।

এর আগে, গত ১৩ নভেম্বর রাত ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আদম তমিজী হক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত