ঘূর্ণিঝড় মিধিলি

বরিশালে পানির নিচে ১০ উপজেলার ধানক্ষেত

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:২৫ এএম

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরিশাল জেলায় গত দুইদিন ধরে টানা বর্ষণের ফলে ১০ উপজেলার অধিকাংশ জমির ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন ধানের চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ভালো ফলন না হওয়ায় শঙ্কায় রয়েছেন চাষিরা।

বরিশাল কৃষি অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় চলতি বছর ১ লাখ ২৫ হাজার ৪০২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এ ছাড়াও ক্ষেতে রয়েছে বিআর ২২, ২৩, ৫২ ও ১১ ধান ও স্থানীয় মোটা আমন।

খোঁজ নিয়ে জানা গেছে—জেলার বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদি, বাকেরগঞ্জে নিম্ন অঞ্চল হওয়ায় এসব এলাকার ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। আর পানির নিচে তলিয়ে যাওয়া ধান গুলোতে আশানুরূপ ফসলা পাওয়া যাবে না। এতে ধানের পরিবর্তে ব্যাপক চিডা হওয়া আশঙ্কা করছেন কৃষকরা।

জেলা বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের কৃষক আকাশ বলেন, ‘আমাদের এখন  আমন ধানের মৌসুম চলছে। মোট ১০০ শতাংশ জমিতে আমন ধান চাষ করেছি। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ জমির ধান  পানির নিচে তলি গেছে। বাকি ২০ শতাংশ মাটিতে নুয়ে পরেছে।’

আড়াই একর জমিতে আমন চাষ করেছে মুলাদী উপজেলার সমির ব্যাপারী। তিনি জানান, প্রায় দুই একর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। বাকিগুলো বাতাসে মাটির সাথে শুয়ে পড়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকা লোকসান সম্ভাবনা রয়েছে। এখন দ্রুত পানি না কমলে আরও ব্যাপক ক্ষতি হতে পারে আশঙ্কা এই কৃষকের।

হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের কৃষক তাজু শিকদার বলেন, ‘আমার ৫ একর জমির ধান সব পানির নিচে তলিয়ে গেছে। এর পাশাপাশি আমি শীতকালীন সবজিও চাষ করেছি। এসব সবজির চাড়ার ব্যাপক ক্ষতি হয়েছে।’

এদিকে বাকেরগঞ্জ উপজেলারও অধিকাংশ ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। অধিকাংশ ধানক্ষেতে কেবল ধানের শিস ধরেছে। আর কয়েক দিন গেলেই পরিপক্ব হতো ধানগুলো।

বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কৃষক হেলার সিকদারের দেড় একর জমির ধান পানির নিয়ে তলি গেছে। তিনি বলেন, ‘আমি ধার দেনা করে এবার জমিতে ধান চাষ করেছি। প্রায় ৩০ হাজার টাকর ক্ষতি হতে পারে।’

এ বিষয়ে বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুরাদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘টানা বর্ষণে ধান চাষিদের ক্ষতি হতে পারে। কিন্তু এই মুহূর্তে কতটা ক্ষতি হয়েছে বলা যাবে না। আমাদের লোক মাঠ পর্যায়ে গিয়ে ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করবেন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত