জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯ ও ২০ নভেম্বরের সব পরীক্ষা স্থগিত

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০২:০১ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ রবিবার এবং আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরে অবহিত করা হবে। এ ছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ তথ্য জানিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত