ঠিক আগের বলেই জাদেজার বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও তাদেরকেই ঠিক আত্মবিশ্বাসী মনে হয়নি। তবে পরের বলে আর রিভিউ দরকার পড়েনি। হ্যাজলউডের অফ স্টাম্পের বাইরের লাইন ধরে রাখা বলে খোঁচা দিয়ে ফিরে গেছেন জাদেজা। ২২ বল খেলে এ বাঁহাতি করতে পেরেছেন ৯ রান। সূর্যকুমারের আগে তাঁকে পাঠানো ঠিক কাজে দিল না ভারতের। শেষ স্বীকৃত ব্যাটসম্যান সূর্যকুমারকে ক্রিজে আসতে হয়েছে ৩৬তম ওভারেই।
৩৬ ওভারে ১৭৮/৫।
