স্টার্ক বললেন, এর চেয়ে বেশি চাওয়ার কি আছে

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:০১ পিএম

ভারতের ব্যাটিঙের পর ইনিংস বিরতিতে স্টার স্পোর্টসের সাথে কথা বলেছেন ৩ উইকেট শিকারী মিচেল স্টার্ক...

'ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট না এটা। মনে হচ্ছে বল কিছুটা স্কিড করবে, নিশ্চিত না। ইংল্যান্ডের বিপক্ষে এখানে দ্বিতীয় ইনিংসে বোলিং করেছিলাম আমরা, তখন কিছুটা শিশির ছিল। আশা করি আজও দেখা দিবে শিশির। যা রান হয়েছে তা করতে হবে আমাদের। সহজ হবে না। তবে বিশ্বকাপ ফাইনালে একদলকে ২৪০ রানে আউট করে দেয়া, এর চেয়ে বেশি কি চাওয়ার আছে।' 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত