রংপুর-৬ আসনেও শেখ হাসিনার পক্ষে আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের পর রংপুর-৬ আসনেও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দলীয় মনোনয়ন ফরম করা হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) তার পক্ষে ফরম সংগ্রহ করেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল)।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নেত্রীর পক্ষে রংপুর-৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন (বকুল)। এ সময় রংপুরের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগ সাভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। সে সময় গোপালগঞ্জের নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল রবিবার বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি এবং শনিবার ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত