বঙ্গবন্ধু ফেন্সিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:৩৪ এএম

বঙ্গবন্ধু ৮ম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং টুর্নামেন্টে সর্বাধিক পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১৪টি ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৭টি তাম্রসহ ২৩টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেন্সিং দল। অন্য দিকে, ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জনের মাধ্যমে রানার্সআপ হয় মিরপুর ফেন্সিং ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. জিয়াউল হাসান। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত