স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ, আবেদন করুন দ্রুত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) অপারেশনাল প্ল্যানের অধীন সারাদেশে ২৯টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট ও এনএমইপি লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ০২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: স্বাস্থ্য অধিদপ্তর।

মন্ত্রণালয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বিভাগ: রোগ নিয়ন্ত্রণ শাখা

পদসংখ্যা: ৬টি

জনবল নিয়োগ: ১৫৫ জন

১. পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৬টি

বেতন: ৬০,০০০ টাকা (মাসিক)

বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস অথবা মেকানিক্যাল ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

২. পদের নাম: বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ২টি

বেতন: ৬০,০০০ (মাসিক) টাকা

বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি

৩. পদের নাম: টেকনিশিয়ান

পদসংখ্যা: ২৯টি

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন: ২৫,০০০ (মাসিক) টাকা

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

৪. পদের নাম: অপারেটর

পদসংখ্যা: ১১৬টি

বয়সসীমা: ১৮-৩০ বছর

বেতন: ২০,০০০ (মাসিক) টাকা

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস। ছয় মাসের কারিগরি কোর্স অগ্রাধিকারযোগ্য

৫. পদের নাম: অ্যাকাউন্টস অফিসার

পদসংখ্যা: ১টি

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: ১,০০,০০০ (মাসিক) টাকা

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স ইন অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স ডিগ্রিধারী অথবা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ কর্তৃক প্রদত্ত চার্টার্ড অ্যাকাউনট্যান্ট (সিএ) ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট-ল্যাব

পদসংখ্যা: ১টি

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: ৫৫,০০০ (মাসিক) টাকা

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ডিগ্রি থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: সরকারি (ফুলটাইম)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১, ২ ও ৫ নং পদের জন্য ৬৬৯ টাকা; ৩ ও ৬ নং পদের জন্য ৫৫৮ টাকা এবং ৪ নং পদের জন্য ২২৩ টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০২ ডিসেম্বর ২০২৩

 

 

 

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত