পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে হত্যা, প্রেমিককে নিয়ে পালিয়ে ধরা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম

ভারতের গুজরাটে প্রেমিক সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করেছেন স্ত্রী। এরপর মরদেহ ফেলে দেন গ্রামের বাইরে। গত মঙ্গলবার গুজরাটের বনাসকাঁথা ডিসা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ দেহটি উদ্ধারের পর তদন্ত শুরু করেছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত ওই নারী ও তার প্রেমিক।

মৃতের নাম বিরাজি রাঠোড় (৩৫)। তিনি মুদেধা গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, মৃতের স্ত্রী সোনাল রাঠোড়ের সঙ্গে মুদেধা গ্রামেরই আলপেশ নামে এক জনের সঙ্গে সম্পর্ক ছিল। তার স্বামী তাদের সম্পর্কের কথা জেনে যান। এরপরেই তিনি এই সম্পর্কে বাধা হতে পারেন বলে মনে করেন সোনাল। তাই প্রেমিকের সঙ্গে মিলে বিরাজিকে হত্যার করেন তিনি। পরে তারা পালিয়ে যান। 

এদিকে, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ হত্যাকাণ্ড বলে সন্দেহ করে। স্থানীয় ভিলদি থানার পুলিশ বিভিন্ন দল গঠন করে তদন্ত শুরু করলে নিহতের স্ত্রীর ওপর তাদের সন্দেহ হয়। এরপর সোনালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার কথা স্বীকার করে। তারপরেই পুলিশ তাকে এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে। 

জেলা পুলিশ প্রধান অক্ষয়রাজ মাকওয়ানা জানান, দু'দিন আগে মুদেধা গ্রামের বাইরের এলাকায় একটি দেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরে ফেলে। নিহতের স্ত্রী নিজেই তার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করেছে। তাই পুলিশ সোনাল রাঠোড় এবং তার প্রেমিক আলপেশ রাঠোড়কে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে। সূত্র: ইটিভি ভারত

×
সর্বশেষ সর্বাধিক পঠিত