ব্রাজিলিয়ান সমর্থকদের থু থু দিয়েছিলেন ডি মারিয়া

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

মারাকানার সেই দাঙ্গা নিয়ে আলোচনা থামছেই না। ব্রাজিলিয়ান সমর্থকেরা সেদিন আর্জেন্টাইন ভক্তদের ওপর চড়াও হয়েছিলেন। রক্তাক্ত হয়েছেন কয়েকজন, তাদের নিতে হয়েছে হাসপাতাল। ফিফা জানিয়েছে তারা তদন্ত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। এমনকি বিশ্বকাপ বাছাইপর্ব থেকে পয়েন্টও কাটা হতে পারে সেলেসাওদের। 

পরিস্থিতি যখন এই, তখন একটি ফুটেজে দেখা গেছে সংঘাতের সময় মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় টানেলে ব্রাজিলের সমর্থকদের লক্ষ্য করে থুতু মেরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়া।

আর্জেন্টিনার উইঙ্গারকে অবশ্য শুরুতে উত্যক্ত করেছিলেন ব্রাজিলের সমর্থকেরা। টানেল দিয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ করে বিয়ার ছুড়ে মারেন ব্রাজিলের এক সমর্থক। দি মারিয়া কিছুটা সরে গিয়ে নিজেকে রক্ষা করার পর আবার ফিরে এসে থুতু মেরেছেন।

মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরুর আগে গ্যালারির দক্ষিণ অংশে দুই দলের সমর্থকেরা বিবাদে জড়ান। পরে পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠিচার্জ করলে পরিস্থিতির অবনতি ঘটে, যা থামাতে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের খেলোয়াড়েরাই গ্যালারির দিকে ছুটে যান। এ ঘটনায় বেশ কয়েকজন রক্তাক্ত হন। ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত