'নৌকা ও শেখ হাসিনার জন্য কাজ করে যেতে চাই'

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১১:৫৩ এএম

নৌকা ও শেখ হাসিনার জন্য আজীবন কাজ করে যেতে চান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মনিরা বেগম (মনি)। শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েছেন বলে জানান তিনি। 

মনিরা বেগম জানান, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে নানা পর্যায়ে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আশুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়া ঢাকা আইনজীবী সমিতি, আওয়ামী আইনজীবী পরিষদসহ পেশাগত বিভিন্ন সংগঠনে সক্রিয় থেকে কাজ করছি। আওয়ামী লীগের পক্ষে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে বিএনপি-জামায়াত জোটের হামলা-মামলার শিকার হয়েছি। বিভিন্ন সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যে গেলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে চুলপরিমাণ বিচ্যুত হয়নি। বরং করোনা মহামারী ও অন্যান্য দুর্যোগে সরাইল-আশুগঞ্জে সাধারণ মানুষের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়েছি। ঘরে ঘরে পৌঁছে দিয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নবার্তা। এমন অবস্থায় জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক বজায়ে রাখতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছি। আমার কর্মকাণ্ড ও দলের জন্য ত্যাগস্বীকারের বিষয়টি মূল্যয়ন করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে দলের যেকোনো সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে নৌকা ও শেখ হাসিনার পক্ষে আজীবন কাজ করে যাব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত