এএফসির সেরা পারফর্মাদের তালিকায় মোরসালিন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:১৩ পিএম

জাতীয় দলে তার অভিষেকের হয়েছে মাত্র কয়েক মাস। এরই মাঝে তিনি বাংলাদেশ ফুটবল দলের অন্যতম ভরসা। আক্রমণভাগে ইতোমধ্যে শেখ মোরসালিন দিয়েছেন সেরা সব মুহূর্ত। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে লেবাননের বিপক্ষে তার গোলেই স্বস্তির ড্র পেয়েছে লাল-সবুজরা।

লেবাননের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত এক গোল করে শিরোনাম হয়েছেন মোরসালিন। তবে সেটা কেবল দেশের গণমাধ্যমেই না। বাংলাদেশের এই স্ট্রাইকারের কীর্তি শিরোনাম হয়েছে স্বয়ং এএফসির ওয়েবসাইটে।

এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে এশিয়ান অঞ্চলের সেরা আট তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছেন মোরসালিন। যে তালিকায় আছেন দক্ষিণ কোরিয়ার হিউয়েন মিন সন, অস্ট্রেলিয়ার হ্যারি সোট্টার, ইরানের মেহদি তারেমির মত বড় তারকারা।

মোরসালিনের পারফর্ম্যান্সে এএফসি তাকে সম্ভাবনাময় এক তরুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, বসুন্ধরা কিংসের এই তরুণ চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাঠে নামের। সেইসঙ্গে দুই গোল আর এক অ্যাসিস্টে দলকে ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যেতে সাহায্য করেন। প্রতিভায় পূর্ণ এই স্ট্রাইকার নিশ্চিতভাবেই এমন একজন, যার দিকে সামনের দিনগুলোতে অবশ্যই নজর রাখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত