নৌকার প্রার্থী হলেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সাদিক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম

সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

আজ রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের দলীয় ফরম নিয়েছিলেন মোহাম্মদ সাদিক।

পিএসসির ওয়েবসাইটে বলা হয়েছে, মোহাম্মদ সাদিক ১৯৫৫ সালে সুনামগঞ্জ জেলার ধাড়ারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালের ২ মে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি এ কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মোহাম্মদ সাদিক সরকারের শিক্ষাসচিব ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত