মুম্বাইতে ফিরলেন হার্দিক পান্ডিয়া

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

অবশেষে পুরনো ঠিকানাতেই ফিরলেন হার্দিক পান্ডিয়া।  কদিন ধরেই গুঞ্জণ চলছিল এ ব্যাপারে। তবে আজ বিসিসিআই এর ওয়েবসাইটে প্রকাশিত হয় আইপিএলে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা। তাতে গুজরাট টাইটানসের ক্রিকেটারদের তালিকায় ঠিকই দেখা যাচ্ছিল হার্দিক পান্ডিয়ার নাম। তবে ক্রিকবাজ জানায়, মুম্বাই ইন্ডিয়ান্স এ ফিরেছেন হার্দিক। 

ক্রিকবাজ জানায়, ট্রেড করা হয়েছে তাকে। অর্থাৎ কোনো খেলোয়াড়ের সঙ্গে বদলী না করেই অর্থের বিনিময়ে দল পরিবর্তন করছেন হার্দিক। দুই ফ্রাঞ্চাইজিও এ বিষয়ে আনুষ্ঠানিকতা সেড়ে ফেলেছে বলে জানিয়েছে ক্রিকবাজ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএল কর্তৃপক্ষ হার্দিকের লেনদেন বিষয়ে আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেছে বলেও জানা গেছে। 

তবে ঠিক কী পরিমাণ অঙ্কে এ লেনদেন সম্পন্ন হয়েছে তা এখনো জানা যায়নি। লিগে হার্দিক পান্ডিয়ার বর্তমান পারিশ্রমিক ছিল ১৫ কোটি রুপি। এই পরিমাণ অর্থ সংস্থান করতে ক্যামেরুন গ্রিনকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ট্রেড করেছে মুম্বাই। লিগে গ্রিনের পারিশ্রমিক ১৭.৫ কোটি রুপি। তিন ফ্রাঞ্চাইজির মধ্যেই সমঝোতা চূড়ান্ত হয়েছে। ধরে রাখার তালিকা প্রকাশের সময়সীমা পার হওয়ার পরে এই লেনদেন হওয়াতে পুরনো দলের তালিকাতে নাম রয়ে গেছে দুজনেরই। ফ্রাঞ্চাইজি ও বিসিসিআই এর পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ হবে বলে জানিয়েছে ক্রিকবাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত