মনোনয়ন পেয়ে যা বললেন শামীম ওসমান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:২২ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়া রবিবার সন্ধ্যায় মোবাইল ফোনে শামীম ওসমান বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা। নেত্রী মনোনয়ন দিয়েছেন, এখন দায়িত্ব আরও বাড়লো। এতটুকু বলতে পারি, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জের অনেক বড় বড় উন্নয়ন কাজ করেছি আল্লাহর ইচ্ছায়। আরও কাজ চলমান আছে, দোয়া চাই যেন এসকল কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। নারায়ণগঞ্জকে একটি মডেল বানাতে এবার কাজ করবো। মাদক সন্ত্রাস নির্মূলে সর্বোচ্চ যা করার তা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত