পেনাল্টি ফিরিয়ে দিয়ে 'অবাক' করলেন রোনালদো

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১১:২০ এএম

সুযোগ আসলে সেটা কাজে লাগাতেই বেশি পারদর্শী ক্রিশ্চিয়ানো রোনালদো। সুযোগটি যেভাবেই আসুক, সেসবে নজর দিতে খুব একটা দেখা যায় না তাকে। কিন্তু ভিন্ন এক রোনালদোকে দেখা গেল এবার। পেনাল্টি পেয়েও কিনা তিনি সেটা ফিরিয়ে দিলেন!

এএফসি চ্যাম্পিয়নস লিগে গত রাতে ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে এই কাণ্ড ঘটান রোনালদো। ম্যাচে পেনাল্টি পেয়েও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন রোনালদো। তখন মনে হয়েছিল তিনি আল নাসরের নন, পার্সেপোলিসের ফুটবলার।

ইরানের ক্লাবটির বিপক্ষে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেছে আল নাসর। জয় না পেলেও এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে বল পায়ে আক্রমণে উঠে ডি বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রোনালদো। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। তবে হাতের ইশারায় প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে রোনালদোও ফাউল বিবেচনা করতে নিষেধ করেন। দাবি করেন, এটা ফাউল ছিলেন না। এরপর চীনা রেফারি মা নিং মনিটরে দেখে তার সিদ্ধান্ত বদল করেন।

এ ম্যাচ নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো, যেখানে শীর্ষে থেকে পরের রাউন্ডে ওঠায় নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি, ‘গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করতে পেরে ও টানা ২০ ম্যাচে অপরাজিত থাকতে পেরে খুশি। দারুণ টিমওয়ার্ক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত