একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ড্রেসিং রুমে ফেরার সেই মিছিলে এবার যোগ হলো মেহেদী হাসান মিরাজের নাম। দলের হাল ধরতে পারলেন না এই স্পিনিং অলরাউন্ডারও।
কাইল জেমিসনের শর্ট বলে বেশ কিছুক্ষণ ধরেই ভুগছিলেন মিরাজ। শেষ পর্যন্ত খাটো লেংথের এক ডেলিভারিতেই ড্রেসিং রুমের পথ ধরেছেন তিনি।
অফ স্ট্যাম্পের বাইরে শর্ট অব লেংথ ডেলিভারি পুল খেলার চেষ্টায় অদ্ভুত অবস্থায় পড়ে যান মিরাজ। যতটা আশা করেছিলেন ততটা বাউন্স না করায় পুলও করতে পারেননি তিনি। শট থামিয়ে দেওয়ায় তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। সহজ ক্যাচ মুঠোয় জমান ড্যারিল মিচেল।
২ চারে ৩০ বলে ২০ রান করেছেন মিরাজ। ৬৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৩৩ রান।
