সায়েদাবাদে রাইদা পরিবহনের বাসে আগুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম

রাজধানীর সায়েদাবাদ এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সায়দাবাদ ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার। তিনি বলেন, আমরা সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি সায়দাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ওই খবরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। ৭টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত