কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১২:১৭ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে দুর্বৃত্তদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টায় কুমিল্লা টমছম ব্রিজ এলাকায় বিশ্ববিদ্যালয়ের নীল বাসে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টায়  শহর থেকে ক্যাম্পাস অভিমুখে ছেড়ে আসা নীল বাসে কুমিল্লা শহরের টমছম ব্রীজ সংলগ্ন ইউটার্ন পার হওয়ার সময় বাস হেলপার এক ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড হতে বলেন। পরে ক্ষিপ্ত হয়ে অটোতে থাকা দুইজনই তেড়ে আসে। আজ বুধবার আবারও তারা প্রথমে বাস ড্রাইভার ও হেলপারে মারধর করে এবং বাস ভাঙচুর করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, শহরে বহিরাগতরা আমাদের শিক্ষার্থীদের বাসে হামলা করেছে। তারই প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা একজন হামলাকারীকে ধরে ক্যাম্পাসে নিয়ে আসে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত