পঞ্চগড়-১ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। এছাড়া আওয়ামী লীগের চার জন এ আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। এরা হচ্ছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান। এরা তিনজনই মনোনয়ন চেয়েছিলেন। এছাড়া জেলা কৃষক লীগের এক নম্বর সদস্য মো. আকতারুল ইসলাম স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।
পঞ্চগড়-২ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য, রেলপথ মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নেই। অন্য চারজন বিভিন্ন দল মনোনীত।
