বিয়ে করলেন ‘কাভি খুশি কাভি গাম’ এর সেই ছোট্ট পূজা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৫ এএম

সাতপাকে বাঁধা পড়লেন ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন সেই ছোট্ট ‘পু’ অর্থাৎ মালবিকা রাজ। পাত্র প্রণব বাগ্গা, ব্যবসায়ী। গোয়াতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন তারা। ওয়েস্টিন গোয়াতে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

বৃহস্পতিবার সোশ্যালে বিয়ের ছবি শেয়ার করে মালবিকা রাজ লেখেন, ‘আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পূর্ণ’। জীবনের এই বিশেষ দিনে মালবিকা সোনালি এমব্রয়ডারি করা লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে পরেছিলেন ভারি মানানসই সোনার গয়না।

 

ছবিতে মালবিকা ও প্রণবকে একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দে বিভোর হতে দেখা যাচ্ছে। এছাড়াও দুজনকে রোমান্টিক পোজে দেখা যাচ্ছে, একে অপরের চোখে হারিয়েছেন তারা।

চলতি বছরের আগস্টেই প্রণবের সঙ্গে নিজের বাগদান সেরেছিলেন মালবিকা। তুরস্কে হয়েছিল তাদের বাগদান অনুষ্ঠান।

প্রসঙ্গত, ‘কাভি খুশি কাভি গাম’ ছাড়াও মালবিকা অ্যাকশন ফিল্ম ‘স্কোয়াড’এ অভিনয় করেছেন। সেখানে অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিন ডেনজংপাও-এর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত