নতুন দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ ব্যাটিংয়ে গতকাল সেঞ্চুরি করা স্বাগতিক অধিনায়ক এদিন নামের পাশের যোগ করতে পারলেন আর কেবল একটি রান।
৭০তম ওভারে টিম সাউদির করা ডেলিভারিটি অ্যাঙ্গেলে লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ব্যাট চালিয়ে বসেন শান্ত। কিন্তু খেলতে পারেননি ঠিকমতো। ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান।
১০৪ রানে দিন শুরু করা শান্ত ফিরলেন ১০৫ রান। তার ১৯৮ বলের ইনিংসটি গড়া ১০ চারে। তার বিদায়ে ভেঙেছে মুশফিকুর রহিমের সঙ্গে ৯৮ রানের চতুর্থ উইকেট জুটি।
৭০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২১৮ রান। ক্রিজে অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গী অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু।
