বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ শনিবার (০২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বান্দরবান জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুছ, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ এবং মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হক দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নিয়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ১৮ নেতা বহিষ্কার করল বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত