বিএনএম প্রার্থীর বাড়িতে ককটেল হামলা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:০১ এএম

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুল মতিনের বাড়িতে ককটেল হামলা হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের পাঠানপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। তার বাড়ির পাশ থেকে অবিস্ফোরিত একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও বিএনএম প্রার্থী আবদুল মতিন জানান, রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা আবদুল মতিনের বাড়িতে হাতে তৈরি বোমা বা ককটেল হামলা করে। বাড়ির সামনের দেয়ালে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আবদুল মতিন জানান, ঘটনার সময় তিনি নির্বাচনী কাজে বাড়ির বাইরে ছিলেন। খবর পেয়ে বাড়ি ফিরে আসেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার নির্বাচনী কর্মকা-ে বাধা দিতেই দুর্বৃত্তরা এই ককটেল হামলা চালিয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত