মনোস্পুল পেপারের বোনাসে এসইসির সম্মতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ এএম

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এসইসি। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।

আলোচ্য বছরে কোম্পানির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে, যাতে সম্মতি দেয় এসইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত