২০২২-২৩ করবছরে খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ করদাতা নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্বাভাবিকভাবেই তালিকার শীর্ষে থাকা নামটি সাকিব আল হাসান। সেই সঙ্গে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। তালিকার একদম উপরের নামটি অবশ্য সবার পরিচিত হাকিমপুরী জর্দা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাউছ মিয়ার।
সর্বোচ্চ করদাতা হিসেবে ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এর মধ্যে ৭৬ জন ব্যক্তি রয়েছেন। আর ক্রীড়াক্ষেত্রে জাতীয় দলের এ তিনজনের নাম রয়েছে তালিকায়।
বেশ আয়োজন করে শীর্ষ করদাতাদের ‘ট্যাক্স কার্ড’ প্রদানের মাধ্যমে সম্মানিত করে এনবিআর। ২০১৬ সাল থেকে এ চল শুরু হয়েছে। এবারও তেমন পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
