বিজিবির ১০০তম রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসি অ্যান্ডসি)-এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক ১০০তম রিক্রুট ব্যাচের সব বিষয়ে সেরা চৌকস রিক্রুট হিসেবে ১ম স্থান অধিকারী ইমরান হোসেন সুয়েব, ২য় ও শারীরিক উৎকর্ষতা (নারী) বিষয়ে ১ম স্থান অধিকারী সিপাহি খাদিজা খাতুন, ফায়ারিংয়ে এ শ্রেষ্ঠ রিক্রুট  সিপাহি মো. উজ্জল হোসেন এবং শারীরিক উৎকর্ষতা (পুরুষ) বিষয়ে ১ম স্থান অধিকারী সিপাহি জনি হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত