ইউনিয়ন ব্যাংকের নতুন ডিএমডি জাহাঙ্গীর আলম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ এএম

বিশিষ্ট ব্যাংকার মো. জাহাঙ্গীর আলম সম্প্রতি শরিয়াহভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি ও সিআরও এবং ক্যামেলকো হিসেবে যোগদান করেছেন। চতুর্থ প্রজন্মের শরিয়াহভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসিতে যোগ দেওয়ার আগে আলম প্রথম প্রজন্মের এবি ব্যাংকের ক্যামেলকো এবং ডেপুটি সিআরও ছিলেন। বিভিন্ন বেসরকারি ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন গ্রুপ সিআরও, হেড অব আইসিসি, ক্যামেলকো, ক্রেডিট অ্যাডমিন, গ্রিন ব্যাংকিং প্রধানসহ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন।

জাহাঙ্গীর আলম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমকম (মার্কেটিং) এবং এলএলবি, সিওএল, ভ্যানকুভার, কানাডা থেকে এমবিএ ডিগ্রিসহ ফ্রান্স, ইউএসএ এবং ইউকে থেকে পেশাগত ডিগ্রি অর্জন করেছেন।

এই ব্যাংকার ঝুঁকি ব্যবস্থাপনা, কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, অপারেশনস কন্ট্রোল, বৈদেশিক বাণিজ্যসহ ব্যাংকের বিভিন্ন বিষয়ের ওপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি বিআইবিএম, বিএবিসহ বিভিন্ন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে নিয়মিত ক্লাস নিয়ে থাকেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত