নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ পিএম

জামালপুরে নাশকতার পরিকল্পনার মামলায় জেলা বিএনপির নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেলকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের দেওয়ানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খন্দকার আহসানুজ্জামান রুমেল জেলা বিএনপির যুগ্ম সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেল গ্রেপ্তার এড়াতে দেওয়ানপাড়া তার এক মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নাশকতার পরিকল্পনার মামলায় আদালতে প্রেরণ করা হবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, রাতে দেওয়ানপাড়া এলাকার তার এক মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদলতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত