সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজমুল শেখ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে সালিশে নাজমুলকে চড়থাপ্পড় ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন গ্রাম্য মুরুব্বিরা। এর আগে গত মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল গ্রামে ওই শিশুটি ধর্ষণের শিকার হয়। নাজমুল শেখ একই গ্রামের নূর আলম শেখের ছেলে। এ বিষয়ে নির্যাতিতা শিশুটির মা বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী নাজমুল কৌশলে তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়ি ফিরে এসে বিষয়টি আমাকে জানায়। এরপর স্থানীয় কিছু মাতব্বর উপযুক্ত বিচার করার আশ্বাস দিয়ে আইনের আশ্রয় নিতে বাধা দেয়। এরপর তিন দিন কেটে গেলেও বিচার করতে তারা টালবাহানা শুরু করে। এরপর গ্রাম্য লোকজনের চাপে শুক্রবার সকালে দৌলতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আলমাছ সরকারে নেতৃত্বে আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশ বৈঠক হয়। এ বৈঠকে মাতব্বরা ধর্ষক নাজমুলকে চড়থাপ্পড় ও ১০ হাজার টাকা জরিমানা করে আপসরফা করেন।’ তিনি আরও বলেন, ‘ওই ছেলে এর আগেও আমার মেয়ের সঙ্গে এ ধরনের কাজ করেছে। কিন্তু গ্রামের মাতব্বরদের কারণে আমরা সঠিক বিচার পাইনি।’ এ বিষয়ে দৌলতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আলমাছ সরকার মোবাইল ফোনে জানান, প্রতিবন্ধী শিশু ধর্ষণের বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। তবে কীভাবে মীমাংসা করা হয়েছে তা না বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। এ বিষয়ে বেলকুচি থানা ওসি আনিছুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যশোরে ৫ থানার ওসি জেলার মধ্যেই বদলি যশোর প্রতিনিধি যশোর জেলার পাঁচ থানার ওসিকে নিজ জেলার মধ্যেই বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয় বলে জানা গেছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াকে ঝিকরগাছা থানায় বদলি করা হয়েছে। আর ঝিকরগাছার থানার ওসি সুমন ভক্তকে বেনাপোল পোর্ট থানায় যোগদান করতে বলা হয়েছে। শার্শা থানার ওসি আকিকুল ইসলামকে অভয়নগর থানায় বদলি করা হয়েছে। আর অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে মনিরামপুর থানায়। এ ছাড়া মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামানকে শার্শা থানায় বদলি করা হয়েছে
×
