জনবল নিয়োগ দিচ্ছে মিনিস্টার হাই-টেক পার্ক

  • শোরুম ডিভিশনের জন্য বিক্রয় ও বিপণন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
  • ১-২ বছরের অভিজ্ঞতা লাগবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শোরুম ডিভিশনের জন্য বিক্রয় ও বিপণন কর্মকর্তা (এসএমও) পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: মিনিস্টার হাই-টেক পার্ক।

বিভাগ: শোরুম ডিভিশন

পদ: বিক্রয় ও বিপণন কর্মকর্তা (এসএমও)।

পদসংখ্যা: ২০টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অতিরিক্ত যোগ্যতা: ডাইরেক্ট সেলিং/মার্কেটিং সার্ভিস কোম্পানি, ইলেকট্রনিক ইকুইপমেন্ট/হোম অ্যাপ্লায়েন্সেস, ম্যানুফ্যাকচারিং (FMCG), খুচরা দোকান, পাইকারি সেল বিষয়ে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১-২ বছরের অভিজ্ঞতা লাগবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: পুরুষ।

প্রার্থীর বয়স: ২০ থেকে ২৮ বছর

কর্মস্থল: দেশের যেকোনো জায়গা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২ জানুয়ারি ২০২৩

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত