জয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন পঙ্কজ ত্রিপাঠি 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম

সদ্য মুক্তি পেয়েছে ‘কড়ক সিং’ সিনেমা, যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন জয়া আহসান ও পঙ্কজ ত্রিপাঠি। অভিনেত্রীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেছেন তিনি। 

পঙ্কজ কীভাবে এসব দৃশ্যকে পর্দায় ফুটিয়ে তোলেন, এমন প্রশ্নে অভিনেতা সংবাদমাধ্যমকে জানান, তিনি এই প্রথম এরকম দৃশ্যে অভিনয় করেছেন। বেশ গল্পের আকারে শুটিং হয়েছে। কোনোরকম প্রস্তুতি নেননি। বরং, চেষ্টা করেছেন যাতে সহ অভিনেত্রীর কোনও অসুবিধা না হয়। এটাও মাথায় ছিল যে তিনি একজন পেশাদার অভিনেতা। সুতরাং, বেশ স্বাভাবিকভাবেই সবকিছু হয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। 

অভিনেতার সঙ্গে বাংলার সংযোগ রয়েছেন। তার স্ত্রী কলকাতার মেয়ে। যার কারণে বাংলার প্রভাব বাড়িতে রয়েছেই।

অভিনেতার কথায়, এখনও দুপুরে খেয়েদেয়ে ভাতঘুম দেন তিনি। সামনেই রিলিজ ম্যায় অটল হু ছবির। তাতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় তাকে দেখা যাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত