যুক্তরাষ্ট্রে দুর্নীতি বিরোধী সম্মেলনে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ এএম

যুক্তরাষ্ট্রের আটলান্টায় কাল সোমবার শুরু হচ্ছে জাতিসংঘের পাঁচ দিনব্যাপী দুর্নীতিবিরোধী সম্মেলন। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র  এ  সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। দশম ‘সেশন অব কনফারেন্স অব স্টেটস পার্টিস অব ইউএন কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন’ শীর্ষক সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার আসিয়া খাতুন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এরই মধ্যে দুদক সচিব মো. মাহবুব হোসেনসহ কয়েকজন কর্মকর্তা আটলান্টায় পৌঁছেছেন।

জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্র এবারের সম্মেলনের আয়োজক হিসেবে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বিশ্বনেতাদের সমবেত করছে। মার্টিন লুথার কিংয়ের নগরী আটলান্টায় জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এ সম্মেলনটি হলো বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত