পরিবারপ্রথা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ এএম

সভ্যতার সূচনা লগ্ন থেকেই পরিবারবদ্ধ হয়ে মানুষ জীবনযাপন করে আসছে। জীবনে নিরাপত্তা, আনন্দ-সুখ, বংশবিস্তার নানা প্রয়োজনে সুদূর অতীত থেকে নর-নারী নিজেদের মধ্যে একটি সম্পর্ক গড়ে তোলে। সেই সম্পর্কটা ন্যায়ানুগ করার জন্য বিভিন্ন ধর্ম নানা বিধিনিষেধ আরোপ করে একটি মজবুত ভিত্তি দাঁড় করিয়েছে। ইসলাম প্রকৃতির ধর্ম। আমরা যে পরিবার নিয়ে আলোচনা করছি, তার ভিত্তি হলো স্বামী-স্ত্রী। স্বামী-স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে যে পরিবার, সেটাকে বলা হয় একক পরিবার এবং এর সঙ্গে বাবা-মা ও ভাই-বোন মিলে যে পরিবার সেটাকে বলে যৌথ পরিবার। পরিবার একক না যৌথ, সেটা নির্ভর করে প্রয়োজন এবং পরিবারের সদস্যদের মন-মানসিকতার ওপর। ইসলাম এ ব্যাপারে বড় উদার। পরিবারপ্রথা আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। বর্তমানে পাশ্চাত্য সমাজে পরিবারপ্রথা ভেঙে পড়ছে, এর প্রভাব আমাদের দেশেও লক্ষণীয়। পরিবারপ্রথা ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে সমাজে নানাবিধ সংকট সৃষ্টি হচ্ছে, নিত্যনতুন সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। এসব নিরসনে দরকার সুস্থ ও আদর্শ পরিবার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত