ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ আরিকুল আরেফিনকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে।
আরেফিন ২০০৩ সালে ব্যাংক এশিয়ায় যোগদান করেন। ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ১৯৯৫ সালে আইএফআইসি ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি এনসিসি ব্যাংকে মানি মার্কেট এবং ফরেক্স ডিলার হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে আরেফিন ব্যাংক এশিয়ার গ্রুপ ট্রেজারি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রেজারি ব্যবস্থাপনা, তারল্য ব্যবস্থাপনা, বাজার ঝুঁকি ব্যবস্থাপনা, সম্পদ-দায় ব্যবস্থাপনা, ফরেন এক্সচেঞ্জ ডিলিং, আর্থিক পণ্য ও ডেরিভেটিভস্, ট্রেড ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট পোর্টফলিওস্ ব্যবস্থাপনায় তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
আরেফিন তার ২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেন। এর মধ্যে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃক বৈদেশিক মুদ্রা এবং ইউরোমানি, সিঙ্গাপুর কর্র্র্তৃক আয়োজিত তহবিল ব্যবস্থাপনা এবং সম্পদ-দায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি
