ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ এএম

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মি. মানসুর চাভোশি গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। ঢাকাস্থ ইরান দূতাবাসের থার্ড সেক্রেটারি মাহমুদ খোসরাভি তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করাসহ শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে নীতিগতভাবে তারা ঐক্যমত পোষণ করেন।

এ সময় ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. মো. আবদুর রহিম এবং জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত