গণভবনে রওশন এরশাদ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় গণভবনে প্রবেশ করেন তিনি। মঙ্গলবার দুপুরে তিনি গণভবনে যান বলে জাপা সূত্র নিশ্চিত করেছে।

এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে সাদ এরশাদ, মুখপাত্র কাজী মামুনুর রশীদ ও সাবেক জাপা নেতা মসিউর রহমান রাঙা। দুপুর ১টায় তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত