সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেলেন ঊর্মিলা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। গতকাল সকালে এমন ঘটনা ঘটে। এরপর তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রাখেন বলে জানা গেছে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, ঊর্মিলা পর্যবেক্ষণে আছেন। ১২ ঘণ্টা যাওয়ার পর বলা যাবে কবে বা কখন বাসায় ফিরতে পারবেন তিনি। সিটি স্ক্যানও করা হয়েছে, সেটার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার আঘাত কতটা গুরুতর।

এ বিষয়ে জানতে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, আমি গতকাল শুনেছি খবরটি। এরপর ঊর্মিলার সঙ্গে কথা হলে তিনি জানান, খুব গুরুতর কিছু নয়। আজকেও যোগাযোগ করেছিলাম। তার সহকারী জানায় সে নাকি ঘুমাচ্ছে। এরপর আর কথা হয়নি।

এর আগে চলতি বছরের মার্চেও হৃদযন্ত্রের সমস্যার কারণে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত