দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাটিংয়ে নামছে ভারত। টসভাগ্য পাশে পেয়ে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এই ম্যাচ দিয়ে প্রোটিয়া জার্সিতে অভিষেক হচ্ছে বাঁহাতি পেসার নান্দ্রে বারগার এর।
সিরিজজুড়ে বৈরী আবহাওয়ার প্রভাবে প্রথম ম্যাচ পণ্ড হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে ভারতের বড় সংগ্রহের পর ডিএলএস পদ্ধতিতে কমে আসা দৈর্ঘে্যর ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে তাই জোহানেসবার্গের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের সামনে। সামনের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই দলেরই অপেক্ষাকৃত অনভিজ্ঞ খেলোয়াড়দের মধ্য থেকে বিশ্বকাপের স্কোয়াড বাছাইয়ের সুযোগ এ সিরিজটি।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
রিজা হেনড্রিকস, ম্যাথিউ ব্রিটজকি, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, আন্দিল ফেলুকওয়ায়ো, নান্দ্রে বারগার (অভিষেক) কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, তাবরেজ শামসি।
ভারত একাদশ:
জশস্বী জয়সওয়াল, শুবমান গিল, তিলক ভার্মা, সুর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার।
