হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তালপাড়ে। বৃহস্পতিবার শুটিং শেষে বাড়ি ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আন্ধেরি পশ্চিমের বেলভিউ হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।
বলিউড সূত্রে খবর, অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’ ছবির শুটিং করছিলেন শ্রেয়স। সারাদিন শুটিং করার পরেও সুস্থ ছিলেন, সেটে সবার সঙ্গে বেশ মজা মাস্তিও করেন। শুধু তাই নয়, অ্যাকশন দৃশ্যের শুটও করেছেন। তবে শুটিং শেষে বাড়ি ফেরার পথেই হার্ট অ্যাটাক করেন ৪৭ বয়সী এ অভিনেতা।
শ্রেয়স তালপাড়েকে ‘ওম শান্তি ওম’, ‘হাউজফুল’, ‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল ৩’, ‘হাউজফুল ২’, ‘সিম্বা’সহ অসংখ্য সিনেমায় দেখা গেছে।
