আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বায়িত্ব পালনের জন্য ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা হতে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তা উল্লেখ করা হয়েছে।
ইতিমধ্যে এ আদেশের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সব জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা বরাবর পাঠানো হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা অফিস আদেশে বলা হয়- ম্যাজিস্ট্রেটবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের আগের দুদিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের দুদিন আর্থাৎ আগামী ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি মোট পাঁচ দিন দায়িত্ব পালন করবেন।
