এফডিসিতে ফেরদৌসকে বিশেষ সংবর্ধনা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৩৫ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার মাঝি হয়ে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস। এ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশর চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় নিজের অনুভূতি জানিয়ে ফেরদৌস বলেন, ‘আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।’

এদিকে আজ সকাল থেকে তারকাদের পদচারনায় মুখরিত এফডিসি। বিজয় উৎসবের আমেজ লেগেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। বিজয় দিবসের সকাল থেকেই সেখানে চলছে বিজয় উৎসব। শিল্পী সমিতির পক্ষ থেকে সকাল ১১টার দিকে স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দুপুর ১২টার দিকে নায়ক ফেরদৌসকে সংবর্ধনা দেওয়ার হয়।

এদিন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কর্মীদের পাশাপাশি বহিরাগত লোকজনের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এফডিসিজুড়ে ভিড় ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে আসা অতিথিদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত