নাইজারে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে পুনর্বহালের নির্দেশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৫ এএম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত। আঞ্চলিক জোট ইকোওয়াসের আদালত এই নির্দেশ দেন। উল্লেখ্য, প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত অভিজাত বাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে তিনি পরিবারসহ গৃহবন্দি। 

গত ২৬ জুলাই মোহাম্মদ বাজুমকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় তারই নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্সিয়াল গার্ড। পশ্চিম আফ্রিকার ইউরেনিয়ামসমৃদ্ধ দেশটির অভ্যুত্থানের বিরুদ্ধে পশ্চিমা বিশ^ একযোগে সরব হয়। ইকোওয়াস জোট দেশটিতে সামরিক অভিযান পরিচালনার হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত জোট নেতারা ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন। নাইজেরিয়ার রাজধানী আবুজায় গত শুক্রবার  ইকোওয়াস আদালত রায় দেন, বাজুমকে পুনর্বহাল করার মধ্য দিয়ে নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এ ছাড়া আদালতের বিচারক দ্রুত রায় কার্যকরের নির্দেশের পাশাপাশি বাজুমের নিঃশর্ত মুক্তির কথা জানিয়ে দেন।

গত ১৬ সেপ্টেম্বর বাজুমের আইনজীবী আদালতে মামলা করেন। আবার নাইজারের সামরিক জান্তাও একই আদালতে দেশটির ওপর জোট কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মামলা করে, যা এরই মধ্যে খারিজ করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত